স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুর সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১১টায় সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন তারা। এতে মিরপুর সড়কে যানবাহন চলাচল পুরো বন্ধ হয়ে পড়ে।

যানযট ছড়িয়ে পরে আশপাশের সড়কগুলোতে। তবে জরুরি প্রযোজনের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
  
শিক্ষার্থীদের দাবি, সাত কলেজ বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে। এই কমিশন বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবেন। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোন সেশনজট তৈরি হতে পারবে না। যতদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে ততদিন সেশনজট যেন না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে।