বদহজমের সমস্যা দূর করতে আমরা অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেয়ে থাকি। তবে অ্যান্টাসিডের বদলে খাওয়া যেতে পারে কয়েক ধরণের ভেষজ চা, এতে বদ হজমের সমস্যা খুব দ্রুত দূর হতে পারে।
পুদিনা চা
গ্যাসের ঝুঁকি কমায় পুদিনা পাতা। গরম পানিতে পুদিনা পাতা ফুটিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এই চা খেলে নিমেষেই দূর হয়ে যাবে যে কোনও শারীরিক ও মানসিক ক্লান্তি।
লবঙ্গ চা
গ্যাসের সমস্যা দূর করতে অনেকেই সকালে উঠে খালি পেটে তাই গ্যাসের ওষুধ খান। তবে লবঙ্গ চা খাওয়া শুরু করলে আর গ্যাসের ওষুধ খাওয়ার দরকার হবে না। লবঙ্গে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটারি উপাদান, যা প্রদাহজনিত সমস্যা দূর করতে সাহায্য করে।
লেবু ও আদা চা
আদা কুচি এবং লেবুর রস দিয়ে তৈরি করা যেতে পারে এই বিশেষ চা। সকালে খালি পেটে এই চা খেলে গ্যাসের সমস্যা দূর হবে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে তাও দূর হবে। সূত্র: আনন্দবাজার

0 Comments