মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। খাবার খাওয়ার পরে মিষ্টি কিছু না খেলে যেন পরিপূর্ণ হয় না খাওয়া। আর এই মিষ্টি জাতীয় খাদ্যের প্রধান ও মূল উপকরণ চিনি। চিনি খেতে মিষ্টি হলেও এর ফল মোটেই মিষ্টি নয়।
চিনি যে মানব শরীরের ক্ষতি করে, এতে কোনো সন্দেহ নেই। কর্মব্যস্ত জীবনে খাওয়া-দাওয়ায় অনিয়ম, ঘুমের ঘাটতি এবং অত্যধিক মানসিক চাপের কারণে শরীরে বাসা বাঁধে একাধিক রোগব্যাধি। যেমন: স্থূলতা, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ, ডায়াবেটিস ইত্যাদি রোগে আক্রান্ত হওয়ার প্রত্যক্ষ ও পরোক্ষ কারণ হলো চিনি খাওয়ার অভ্যাস।
পুষ্টিবিদের মতে, চিনি না খেলে তাজা শাকসবজি, ফল, দানাশস্য খেলে সার্বিক স্বাস্থ্য ভালো থাকে।
চিনিতে ক্যালোরি বেশি কিন্তু পুষ্টিমূল্য কম। চিনি বাদ দিলে ওভারঅল ক্যালোরি ইনটেক কমবে। ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। বেশি চিনি খেলে হৃদরোগের আশঙ্কা বাড়ে। হাই ব্লাড প্রেশার, ইনফ্লেম্যাশন, ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমে শরীরে। চিনি না খেলে এই জটিল অসুখগুলোর আশঙ্কা কমে।
চিনি খেলে দ্রুত এনার্জি বাড়ে। কিন্তু দ্রুত সেই এনার্জি কমেও যায়। তাই এনার্জি বা প্রাণচাঞ্চল্যে স্টেবিলিটি রাখতে চিনির বদলে খান বিকল্প খাবার।
টাইপ টু ডায়াবেটিসের আশঙ্কা কমিয়ে দেয় চিনি কম খাওয়ার অভ্যাস। মানসিক স্বাস্থ্যের সুস্থতার জন্যেও চিনি কম খেতে হবে। অতিরিক্ত চিনে খেলে বিষণ্নতা তৈরি হয়। শরীর সবসময় ক্লান্ত লাগে। শরীরের রক্ত চলাচলের ধমনীর দেয়ালের পুরুত্ব বাড়িয়ে দিতে পারে চিনি। ফলে রক্ত স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না এবং রক্তচাপ বেড়ে যায়।
ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের আয়ু কমিয়ে আনে চিনি। এছাড়া চিনি বেশি খেলে ক্যান্সারের প্রবণতা বৃদ্ধি পায়।
চিনি ডায়েট থেকে বাদ দিলে উজ্জ্বল থাকবে ত্বক। দূর হবে বদহজমের সমস্যাও।

0 Comments