বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পাণ্ডে ও সারা আলি খান। তাদের বন্ধুত্বের কথা সবারই জানা। একে অপরের বাল্যবন্ধু তারা। সম্প্রতি সারার সাথে অনন্যা তার স্কুলের দিনগুলো নিয়ে খোলামেলা কথা বলেছেন। সেখানেই জানালেন, সারাকে নাকি ভয় পেতেন অনন্যা।
এক সাক্ষাৎকারে অনন্যা বলেন, স্কুল জীবনে অনেক বেশি ঠোঁটকাটা ছিলেন সারা। যা ইচ্ছা তাই বলতেন তিনি। তাই, অনন্যা ভাবতেন সারা তার সম্পর্কেও কিছু বলবে।
এ জন্য নাকি সারাকে এড়িয়েও চলতেন অনন্যা। অনন্যা বলেন, ‘যদি সে একটা সিঁড়ি দিয়ে নেমে আসত, আমি অন্য সিঁড়ি দিয়ে যেতাম।’
অনন্যা পাণ্ডে জানান, সারাকে নিয়ে স্কুলের একটি নাটকে অভিনয়ও করেছিলেন তারা। সারা অনন্যাকে শুরুতে ‘ঐ’ বলে ডাকতেন কারণ তিনি তার নাম জানতেন না।
অনন্যা বলেন, ‘সেই স্কুলের নাটকে একসাথে অভিনয় করেছিলাম। সে সময় সারা আমাকে ডেকেছিল ঐ মেয়ে এখানে আয়। সে আমার নামও জানত না।’

0 Comments