তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রের স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থে পূর্বে সরকার গঠন করা হয়েছিল। তবে, যদি জনগণ মনে করে যে বর্তমান সরকারে পরিবর্তন প্রয়োজন, তাহলে সরকার এটি বিবেচনা করবে।
সচিবালয়ে বুধবার (২৩ অক্টোবর) সাংবাদিকদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম জানান, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এটি আইনি নয়। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক সমঝোতা ও জাতীয় ঐক্যের ভিত্তিতে শিগগিরই একটি সিদ্ধান্ত আসবে, তবে দেশের স্থিতিশীলতা এবং নিরাপত্তা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অরাজক পরিস্থিতি সৃষ্টি থেকে বিরত থাকতে হবে এবং বঙ্গভবনের সামনে আর সমাবেশ করার প্রয়োজন নেই।
উপদেষ্টা বলেন, জনগণের বার্তা সরকার পেয়ে গেছে যে তারা বর্তমান রাষ্ট্রপতিকে আর চান না। সরকার যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

0 Comments