সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ আগস্ট হা‌সিনা সরকা‌রের পত‌নের পর রাজধানীর বি‌ভিন্ন থানায় হত‌্যাসহ বেশ ক‌য়েক‌টি মামলা হয় আব্দুর রাজ্জাকের বিরু‌দ্ধে। সরকার পত‌নের পর থে‌কেই পলাতক ছি‌লেন তিনি। ডিএমপি থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের পর তা‌কে ডিবি কার্যাল‌য়ে নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছে। আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) রিমান্ড চে‌য়ে তা‌কে আদাল‌তে পাঠা‌বে পু‌লিশ।